Ads
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। এর আগে প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল ভেসে উঠেছিল।
ads
শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Ads
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যরা বিব্রত হয়ে পড়েন।
Ads
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে এক ব্যক্তি পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘মধ্যরাতে রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও চলার কথা শুনেছি। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিস্তারিত রেলওয়ে থানা বলতে পারবে। কমলাপুর রেলস্টেশনের বিব্রতকর ঘটনার পর দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।
Ads
এর আগে গত ২৬ অক্টোবর সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর স্টেশন) প্রবেশ পথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটে।
Ads
Ads
